আইনপ্রণেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নির্বাচন কমিশন আজ সোমবার জানিয়েছে, যে ১২ জন পার্লামেন্ট সদস্য নির্বাচনের সময় নিজেদের নাগরিকত্ব বিষয়ে মিথ্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ডননিউজের খবরে বলা হয়, দেশটির নির্বাচন কমিশনের সচিব ইশতিয়াক আহমেদ গণমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন আইনপ্রণেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেশন জজদের কাছে অভিযোগপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অবসরপ্রাপ্ত বিচারপতি ফখরুদ্দীন এবরাহিমের সভাপতিত্বে রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত একটি শীর্ষ পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইশতিয়াক এসব সিদ্ধান্ত জানান।স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের মামলা বিষয়ে ইশতিয়াক বলেন, সুপ্রিম কোট মামলাটিকে গণপরিষদের সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।