আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির বাহাস ‘বিব্রতকর’: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রকাশ্য বাহাসকে ‘বিব্রতকর’ আখ্যা দিলেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সামনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি যেভাবে বাহাস করলেন, সে ব্যাপারে আমাদের কিছু বলা ঠিক হবে না। তবে ঘটনাটি প্রধানমন্ত্রীর মতো আমাদেরও বিব্রত করেছে।’আজ রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুরঞ্জিত সেন এ কথা বলেন। এর আগে গতকাল রাজধানীর কাকরাইলে বিচারপতিদের জন্য তৈরি নতুন বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দুই পাশে বসেই বাহাসের জড়ান আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি। এ সময় আইনমন্ত্রী শফিক আহমেদ বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ নিরসনের জন্য বিচার বিভাগকে দায়ী করে বক্তব্য দেন। এর প্রত্যুত্তরে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বিচার বিভাগের নানা সংকটের কথা তুলে ধরে বলেন, ‘বিচার বিভাগ হাত-পা বেঁধে সাঁতার কাটার মতো স্বাধীনতা পেয়েছে।’আদালতের তিন রায় মূল্যায়নে বৈঠক কাল: উচ্চ আদালতের পৃথক তিনটি রায় মূল্যায়নে কাল সোমবার বৈঠক ডেকেছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। সকালে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হবে। আজ রোববার দুপুরে বৈঠকের সিদ্ধান্ত হয়।কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, বৈঠকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলকারী আপিল বিভাগের রায়, পঞ্চম সংশোধনী মামলার পুনর্মূল্যায়িত রায় ও সপ্তম সংশোধনী বাতিলকারী হাইকোর্টের রায় বহাল রাখা আপিল বিভাগের রায় নিয়ে আলোচনা করবে কমিটি।