আইনমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাজ প্রভাবিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম প্রভাবিত করার অভিযোগ এনেছেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম বলেন, আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, স্কাইপে আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কথোপকথনে এটা স্পষ্ট যে, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে বিচারপতি নিজামুল হকের নিয়মিত বৈঠক হতো। ওই কথোপকথন থেকে আরও বোঝা যায় যে, আইনমন্ত্রীর অধীনে থেকে আইনপ্রতিমন্ত্রী এ কাজ করেছেন। এর মাধ্যমে বিচারকাজ প্রভাবিত ও বাধাগ্রস্ত হয়েছে। এ জন্য আইনমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হোক।