আইনশৃঙ্খলা কমিটির সভা
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৯ জুলাই জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় যুদ্ধাপরাধীদের বিচার যাতে বাধাগ্রস্ত না হয়, রমজানে দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধ করাসহ ইভ টিজিং ও ছিনতাই প্রতিরোধ, কপোতাক্ষ নদের জমি দখল ঠেকানো, তেরখাদা উপজেলার আঠারবেকি নদীর সীমানা নির্ধারণ এবং বেড়িবাঁধ ছিদ্র করে যাতে লোনা পানি জমিতে ঢোকাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় সাংসদ্রনারায়ণ চন্দ্র চন্দ, মোল্লা জালাল উদ্দিন, ননী গোপাল মণ্ডল, নূর আফরোজ আলী, পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রমুখ উপস্থিত ছিলেন।