আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত চারদলীয় জোট সরকারের সময়ের তুলনায় অনেক ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বাংলাদেশ কোস্টগার্ডের নতুন সংযোজন করা আটটি টর্নেডো ক্লাস বোটের শুভ উদ্বোধন করেন তিনি।সাহারা খাতুন তাঁর বক্তব্যে বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় সমুদ্রবন্দর দিয়ে। দেশের সমুদ্র জলসীমায় জলদস্যু ও অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বঙ্গোপসাগরে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল ও অন্যান্য খনিজ সম্পদ। আর এসব রক্ষায় কোস্টগার্ডের গুরুত্ব অপরীসীম। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে চোরাচালান, জলদস্যুতা রোধ, নাশকতামূলক কর্মকাণ্ড দমন এবং জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এলাকায় ১০টি কোস্টগার্ড স্টেশন স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে।কোস্টগার্ডের মহাপরিচালক এস এ এম এম আবেদীন জানান, ২৪ কোটি টাকা ব্যয়ে ‘ঊনপঞ্চাশ জলযান সংগ্রহ কর্মসূচি’র আওতায় আটটি টর্নেডো ক্লাস হাই স্পিড বোট (বড়) নির্মাণের সিদ্ধান্ত হয়। গত বছরের ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের ব্রুনসউইক এশিয়া প্যাসিফিক গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১০ সালের ১৮ র্মাচ প্রথম চালান ও ডিসেম্বরে দ্বিতীয় চালানে আটটি টর্নেডো ক্লাস হাই স্পিড বোট হস্তান্তর করা হয়।