আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আজ সোমবার সচিবালয়ে প্রতিমন্ত্রী প্রথম আলো ডটকমকে এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল রাতেই বলেছিলাম, আজ সকালের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। মন্ত্রিপরিষদের আজকের বৈঠকেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক থেকে বড় ধরনের নির্দেশনা আসতে পারে।’বেলা ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করার ব্যাপারে শামসুল হক বলেন, ‘সরকার মনে করছে, এ মুহূর্তে কোনো সভা-সমাবেশের অনুমতি দেওয়া হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। সে জন্যই মধ্যরাত পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি জানান, সরকারের প্রতিটি বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।