আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিরোধী দল ১২ মার্চের কর্মসূচির নামে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে শিশু-কিশোর সংগঠন ঘাস ফুল আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল যাতে রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের এ ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন।তিনি বলেন, ‘কুচক্রী মহল ১২ মার্চ মহাসমাবেশের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। একের পর এক হরতাল, লংমার্চ, মহাসমাবেশসহ এসব কর্মসূচির উদ্দেশ্য হলো যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করা।’তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কঠোর ব্যবস্থা নেবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাস ফুল সংগঠনের সভাপতি বিপ্লব হোসেন। বাসস।