আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামালউদ্দিন এ সমন্বয় সেলের কার্যক্রম তত্ত্বাবধান করবেন।কাল ২২ এপ্রিল ভোর ছয়টায় সেলের কার্যক্রম শুরু হবে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১৩ নম্বর কক্ষে বিশেষ এ সেল খোলা হয়েছে। ভোলা-৩ আসনের আইনশৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন তথ্য ও অভিযোগ এ সেল গ্রহণ করবে। সরাসরি ৭১৬৮২০৮ নম্বরে ফোন অথবা ৭১৬২৭৫৩ নম্বরে ফ্যাক্স করে যেকোনো তথ্য জানানো যাবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। ২৫ এপ্রিল রাত ১০টা পর্যন্ত এ সেল খোলা থাকবে। নির্বাচনী এলাকার তথ্য সেলের কাছে সরবরাহের জন্য পুলিশের মহাপরিদর্শক, বরিশাল বিভাগীয় কমিশনার, ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।