আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে ক্রীড়া প্রতিমন্ত্রী
বিসিবির ঠিকাদারের সরবরাহ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে আজ বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ ও হাসপাতালের পরিচালক ময়নুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। খবর: বাসস।গতকাল বুধবার বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সরবরাহ করা খাবার খেয়ে বিশ্বকাপের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ-র্যাবসহ বিভিন্ন সংস্থার শতাধিক সদস্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল ঢাকা শেরাটন হোটেলে দায়িত্ব পালনকালে তাঁদের এ খাবার দেওয়া হয়।ক্রীড়া প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিকিত্সাধীন সদস্যদের চিকিত্সার খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, সরবরাহ করা খাবার খাওয়ার পর পরই তাঁদের শুরু হয় বমি, পাতলা পায়খানা ও পেটব্যথা।হাসপাতালের পরিচালক প্রতিমন্ত্রীকে জানান, বর্তমানে তাঁরা অনেকটা সুস্থ। যেসব সদস্য এখনো আরোগ্য লাভ করেননি, তাঁদের দ্রুত চিকিত্সা দেওয়ার জন্য প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।