আইনশৃঙ্খলার অবনতির কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮ জানুয়ারি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজী গুলিবিদ্ধ হলেন। এরপর আজ সন্ত্রাসীদের গুলিতে খুন হলেন ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক। পরপর দুটি ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসি ও একজন এসআই নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছেন। তাই তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো। থানার ওসির নাম মো. রিয়াজ হোসেন ও উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। সাহারা খাতুন বলেন, একটি চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে। তাদের চিহ্নিত করে পরিস্থিতি মোকাবিলা করা হবে। ঢাকার যেসব স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব এলাকার পুলিশ কর্মকর্তাদের বদলি করা হবে।নিহত ফজলুল হকের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে নিরীহ ছিল। যখনই আমার সঙ্গে দেখা করতে এসেছে, তার কাছে জানতে চাইলে সে বলেছে আপনাকে দেখতে এসেছি।’স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।