আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজি অনেকটাই কমেছে।’গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নির্মাণাধীন কারাগার পরিদর্শন উপলক্ষে সেখানে আয়োজিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানুষ আগে মনে করত, কারাগারগুলো বন্দীদের নির্যাতনশালা। কিন্তু আমরা কারাগারগুলোকে সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছে। কারাগারগুলোকে বন্দী সংশোধন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। কেরানীগঞ্জের কারাগারটিও আধুনিকায়ন করে প্রায় চার হাজার কারাবন্দীর সংশোধনের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’সাহারা খাতুন বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার ছিল মানবতাবিরোধীদের বিচার করা। আমরা সেই কার্যক্রম শুরু করেছি। বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। অন্য খুনিদের মধ্যে যারা বিদেশে আছে, তাদের দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।’অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘আড়িয়ল খাঁ বিলের উন্নয়নকাজ হাতে নিয়েছিলাম। সেখানে বিমানবন্দর হলে এলাকার অনেক উন্নতি হতো। কিন্তু কিছু লোক তা নস্যাৎ করে দিয়েছে।’সভায় আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার আশরাফুল ইসলাম প্রমুখ।