আইনস্টাইন ছিলেন টিভি অভিনেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের প্রাথমিক স্কুলের এক-তৃতীয়াংশ শিক্ষার্থীর ধারণা, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন টিভি রিয়েলিটি শোর অভিনেতা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রের বরাত দিয়ে ‘ডেইলি মেইল’-এর খবরে আজ সোমবার এ কথা বলা হয়। গৃহস্থালির যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেয়ার এ জরিপ চালায়।আইনস্টাইন ১৯৫৫ সালে মারা গেছেন; অথচ প্রায় ২৯ শতাংশ শিক্ষার্থী বলেছে, তারা কিছুদিন আগে এক্স ফ্যাক্টর ও ব্রিটেনস গট ট্যালেন্ট নামের টিভি প্রতিযোগিতায় এই বিজ্ঞানীকে দেখেছে। অনেক শিক্ষার্থী বিখ্যাত বিজ্ঞানীদের বা তাঁদের অবদান সম্পর্কে অজ্ঞ। শিক্ষাক্রমে মাধ্যাকর্ষণ শক্তি অন্তর্ভুক্ত থাকলেও ১১ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশের বেশি অংশ জানে না বিজ্ঞানী আইজাক নিউটন এর আবিষ্কারক।ছয় শতাংশ শিক্ষার্থী মনে করে, পেনিসিলিনের উদ্ভাবক এক্স ফ্যাক্টরের বিচারক তুলিসা কনটোসটাভলোস। লাখ লাখ শিক্ষার্থীর বিশ্বাস, র‌্যাপ সংগীতশিল্পী প্রফেসর গ্রিন একজন শিক্ষাবিদ।পাঁচ বছর বয়সী শিক্ষার্থীদের ৩৫ শতাংশের ধারণা, লন্ডনের মেয়র বরিস জনসন মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক। আর আট বছর বয়সীদের এক-পঞ্চমাংশের বিশ্বাস, ফুটবল খেলোয়াড় ওয়েইন রুনি একজন বিজ্ঞানী। এদের ২২ শতাংশের ধারণা, বিজ্ঞানী স্টিফেন হকিংস একজন নাপিত।তবে এসব শিক্ষার্থীর ৬৮ শতাংশ ফেসবুকের স্রষ্টা মার্ক জাকারবার্গকে ঠিকভাবে চিনতে পেরেছে। সপ্তাহে গড়ে ১৭ ঘণ্টা ৩৪ মিনিট করে টিভি দেখলেও ৪৫ শতাংশ শিক্ষার্থী জানে না জন লগি বেয়ার্ড টিভির উদ্ভাবক।জরিপকারী প্রতিষ্ঠান হেয়ারের কর্মকর্তা জেফ মুডি বলেন, ‘লক্ষ করার মতো বিষয় হলো, শিশুরা মার্ক জাকারবার্গকে চিনলেও বিভিন্ন যুগান্তকারী আবিষ্কার ও উদ্ভাবনের মধ্য দিয়ে যেসব খ্যাতনামা মানুষ আধুনিক পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, তাঁদের তারা চেনে না।’