আইনি উপদেষ্টা নিয়োগ করলেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ স্পেনের একজন আইনজীবী নিয়োগ করেছেন। বলতাজা গ্যাপসন নামের এই আইনজীবী তাঁকে ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে আইনি সহায়তা দেবেন। গতকাল মঙ্গলবার ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পেটিনো এ কথা জানান। রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ইকুয়েডরের রাজধানী কিটোয় রিকার্ডো পেটিনো সাংবাদিকদের বলেন, ‘ইকুয়েডরে আশ্রয়ের ব্যাপারে আইনজীবী বলতাজা গ্যাপসনের সহযোগিতা পাওয়ার অনুরোধ জানিয়েছেন অ্যাসাঞ্জ। আইনি পরামর্শ পেতে একজন আইনি উপদেষ্টা নিয়োগের অধিকার তাঁর আছে। আশ্রয় আবেদনের পরিপ্রেক্ষিতে এটা তাঁর প্রয়োজন হতে পারে।’পেটিনো বলেন, অ্যাসাঞ্জের আশ্রয় প্রার্থনার বিষয়ে গ্যাপসনের সহায়তার বিষয়টিকে তিনি স্বাগত জানান। কারণ তাঁর সঙ্গে ইকুয়েডর সরকারের সম্পর্ক চমত্কার। তা ছাড়া গ্যাপসন একটি আন্তর্জাতিক প্যানেলের অংশ। প্যানেলটি তেল উত্পাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের সদস্যভুক্ত দেশগুলোর চলমান বিচারকাজের সার্বিক তত্ত্বাবধান করে থাকে।আইনজীবী গ্যাপসন একজন মানবাধিকারবিষয়ক তদন্ত কর্মকর্তা। ১৯৯৮ সালে চিলির সাবেক সেনাপ্রধান অগাস্তো পিনোশের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের আদেশ দেন যুক্তরাজ্যের আদালত। এরপর অ্যাসাঞ্জ ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত তা নাকচ করে দেন। এর পর গত ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে সে দেশে রাজনৈতিক আশ্রয় চান তিনি। অ্যাসাঞ্জের আশঙ্কা, তাঁকে সুইডেনে হস্তান্তর করা হলে সে দেশের সরকার তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠাতে পারে। সেখানে অপরাধের দায়ে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।এদিকে অ্যাসাঞ্জের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর আশ্রয়ের আবেদনটি খতিয়ে দেখবে বলে জানিয়েছে ইকুয়েডর সরকার।