আইনি জিজ্ঞাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে আইন অধিকার পেজে যোগ দিয়ে মতামত ও আইনি জিজ্ঞাসা করতে পারেন www.facebook.com/AINADHIKARপ্রশ্ন: আমি ২০১০ সালের নভেম্বরে বিদেশে যাই এবং ২০১১ সালে ফেরত আসি। আমি চুক্তি অনুযায়ী বেতন বা কাজ কোনোটিই পাইনি। আমার প্রশ্ন, আমি যে লোকের কাছে টাকা জমা দিয়েছিলাম (প্রাপ্তি স্বীকারের কপি আমার কাছে আছে), কোনোভাবে তার কাছ থেকে সেই টাকা ফেরত পাওয়া কি সম্ভব? মতামত জানালে উপকৃত হব।তরুণ মণ্ডলউত্তর: আপনি দণ্ডবিধি অনুযায়ী প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মামলা করতে পারেন। দণ্ডবিধির ৪২০ এবং ৪০৬ ধারা অনুযায়ী এ সুযোগ রয়েছে, তবে আপনি এতে আপনার টাকা ফেরত পাবেন না। দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিত হতে পারে আদালতে বিচারের মাধ্যমে। আপনার সঙ্গে ওই লোকের কোনো লিখিত চুক্তি আছে কি না, তা উল্লেখ করেননি। তবে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করারও সুযোগ আছে।প্রশ্ন: যদি কোনো ব্যক্তি চাকরি থেকে অব্যাহতি নেন, তাহলে কর্তৃপক্ষকে আগে জানিয়ে দিতে হয় এবং বেতন ছাড় দিতে হয়। আর যদি কর্তৃপক্ষ বিনা নোটিশে চাকরিচ্যুত করে, তাহলে ওই ব্যক্তি কি কোনো আইনি সহায়তা পাবেন?মোতালেব হোসেনউত্তর: এ নিয়ে শ্রম আইন ২০০৬-এ বিধান রয়েছে। কর্তৃপক্ষ ইচ্ছা করলেই কোনো শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে না। ক্ষেত্রবিশেষে ১৪ দিন থেকে তিন মাস আগে নোটিশ দিতে হবে; শ্রম আইনের ২৬ ধারায় এ বিধান রয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ শ্রম আইনে প্রতিকার চাইতে পারে।পরামর্শ দিয়েছেন কাজী জাহেদ ইকবাল, আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট