আইনি পরামর্শ
বিয়ের নামে প্রতারণা করলে প্রতিকার কী?প্রশ্ন: আমার চেয়ে প্রায় সাত বছর বড় একটি ছেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। প্রায় দুই বছর এ সম্পর্ক স্থায়ী ছিল। আমাদের সম্পর্কের কথা কেউ জানত না। ছেলেটি প্রায় সময় আমাকে বিয়ে করার আশ্বাস দিত। একদিন এক কাজিকে ডেকে এনে আমাদের বিয়ে পড়ানো হয়। এর পর থেকে আমরা প্রায়ই দাম্পত্য সম্পর্কে জড়িত হই। কয়েক মাস যেতে না যেতেই সে বদলে যেতে থাকে। আমার পরিবারের মধ্যে জানাজানি হয় বিষয়টি। পরিবার থেকে চাপ দিলে আমি তাকে কাবিননামা আনতে বলি। কিন্তু সে কাবিননামা দেখাচ্ছে না। আমার যে বাসায় কাজি এসেছিল ওই এলাকার কাজি অফিসে খোঁজ নিয়ে জানি যে এ নামে কোনো কাবিননামা হয়নি। ছেলেটি এখন নিরুদ্দেশ। কোনো ঠিকানা পাচ্ছি না। আমি খুব কষ্টে দিন পার করছি। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কীভাবে নেব? নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুকউত্তর: আপনার সঙ্গে ছেলেটি বিয়ের নামে প্রতারণা করেছে বলে মনে হচ্ছে। আপনি ফৌজদারি আদালতে প্রতারণার মামলা করতে পারেন। এ ছাড়া দণ্ডবিধির ৪৯৩ ও ৪৯৬ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন। এ ধারাগুলো অনুযায়ী আইনসম্মত বিয়ে না করে প্রতারণামূলক বিয়ে করলে সাত বছর, ক্ষেত্রবিশেষ দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। তবে এক্ষেত্রে আপনার পক্ষে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ থাকতে হবে।তৌহিদুল ইসলামআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টখ্রিষ্টান নারীরা সম্পত্তি কতটুকু পায়?প্রশ্ন: অনেকে মনে করেন যে খ্রিষ্টান নারীরা পুরুষের চেয়ে সম্পত্তি বেশি পান। কারণ, তাঁরা স্বামীর বাড়ির সম্পত্তি পান এবং বাবার বাড়ির সম্পত্তিও পান, এ সম্পর্কে আপনি কী মনে করেন? সুজানা, ঢাকাউত্তর: কথাটি সত্য নয়। কোনো ব্যক্তি তাঁর স্ত্রী, ছেলেমেয়ে রেখে মৃত্যুবরণ করলে তাঁর ত্যাজ্য-বিত্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির যদি উইল করা না থাকে, তবে স্ত্রী সেই সম্পত্তির তিন ভাগের এক ভাগ এবং বাকি দুই-তৃতীয়াংশ সম্পত্তি মৃত ব্যক্তির ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে অর্থাৎ স্ত্রী হিসেবে নারী এখানে স্বামীর সম্পত্তির এক-তৃতীয়াংশ পাবেন। আবার বাবার সম্পত্তিতে মেয়ে হিসেবে ছেলে বা ছেলেদের সঙ্গে মেয়ে উত্তরাধিকারিত্বে সমান অংশ পান (উত্তরাধিকার আইন ১৯২৫, ধারা ৩৩)। বিবেচ্য বিষয় হলো, স্ত্রী হিসেবে নারী এবং মেয়ে হিসেবে নারী—এ দুই নারী একই ব্যক্তি নয়। এ ধারায় দেখা যায়, স্ত্রী হিসেবে নারী স্বামীর বাড়ির সম্পত্তি পেলেন এবং মেয়ে হিসেবে বাবার বাড়িতেও অন্য ভাইবোনদের সঙ্গে সমান অংশ পাবেন। তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে, নারীরা পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পান। কিন্তু বিষয়টির সমাপ্তি এখানেই নয়, তা পূর্ণরূপে বোঝার জন্য উত্তরাধিকার আইন ১৯২৫, ধারা ৩৫ বোঝা দরকার। এ ধারার ভাষ্য হলো, কোনো ব্যক্তির স্ত্রী যদি উইল না করে মৃত্যুবরণ করেন, তবে সেই ব্যক্তি স্ত্রীর সম্পত্তির এক-তৃতীয়াংশ পাবেন এবং বাকি দুই-তৃতীয়াংশ সম্পত্তি ছেলেমেয়েরা সমান ভাগে পাবেন। তাহলে এর অর্থ যা দাঁড়ায়, কোনো স্বামী শ্বশুরবাড়ির সম্পত্তি পান স্ত্রীর মাধ্যমে আবার তিনি বাবার সম্পত্তি তো পাবেনই ছেলে হিসেবে। অজ্ঞতার জন্য কোনো মানুষের মনে হতে পারে, নারীরা পুরুষের চেয়ে সম্পত্তি বেশি পান। কারণ, তাঁরা স্বামীর বাড়ির সম্পত্তি পান এবং বাবার বাড়ির সম্পত্তিও পান। উপরোল্লিখিত ধারার ৩৩ ও ৩৫-এর আলোচনা অনুযায়ী বিষয়টি স্পষ্ট যে অভিযোগটি সত্য নয়।ফাদার লরেন্স নরেশ দাসআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টদানকৃত সম্পত্তি অন্য কেউ দাবি করতে পারে কি?প্রশ্ন: আমার বাবা জীবিত থাকাকালে মাকে ৩০ শতাংশ জমি একটি স্ট্যাম্পে লিখে দান করে দিয়ে যান। আমরা দুই ভাই ও তিন বোন। বাবার মৃত্যুর পর আমার অন্য ভাই মাকে দেখাশোনা করেন না। মা আমাকে মায়ের ৩০ শতাংশ জমি মৃত্যুর আগে দলিল করে দান করে দিয়ে যান। আমি এ সম্পত্তিতে দখল নিই সঙ্গে সঙ্গে। হস্তান্তর করার পরপরই মা যখন জীবিত ছিলেন মাকে নিয়ে রেজিস্ট্রি করার সময় দলিল লেখক বাবার অন্যান্য সম্পত্তির দাগ নম্বর ভুল করেছেন, যার মধ্যে মায়ের আগে প্রাপ্ত দলিলে উল্লিখিত জমির দাগ নম্বরটির উল্লেখ নেই। আমি এখন এ জমি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আমার ভাই ও বোনেরা বলছে এ সম্পত্তি তারাও নাকি পাবে।উল্লেখ্য, এ জমি আমার দখলেই আছে। এখন আমি কীভাবে আমার দলিলটি সংশোধন করতে পারি?আনোয়ার হোসেন, সিলেট।উত্তর: আপনার মা আপনাকে যথাযথভাবে এবং রেজিস্ট্রি করে দান করে দিয়ে গেলে অন্য ভাইবোন এ সম্পত্তি দাবি করতে পারবে না। যেহেতু আপনাকে সম্পত্তিটি সঙ্গে সঙ্গেই হস্তান্তর করা হয়েছে তাই দানটি বৈধ হয়েছে। আপনি সংশ্লিষ্ট দলিলের দাগ সংশোধন করার জন্য দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন।কাজী জাহেদ ইকবালআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট