বয়স কম হলে বিয়ে কি বৈধ?আমার বয়স ১৯। আমি একটি ছেলেকে ভালোবাসি। আমরা দুজন পারিবারিক ও সামাজিক কিছু সমস্যার কারণে বিয়ে করার সিদ্ধান্ত নিই। কিন্তু ওর বয়স এখনো ২১ হয়নি। তাই বিয়ে করাও সম্ভব হচ্ছে না। আমার প্রশ্ন হলো, ওর বিয়ের বয়স না হওয়া সত্ত্বেও এমন কোনো উপায় কি নেই, যাতে আমরা বিয়ে করতে পারি এবং আমাদের বিয়েটা বৈধ ও আইনগতভাবে মজবুত হয়। আনিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়।পরামর্শ: বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, বিয়ের জন্য মেয়ের ১৮ বছর এবং ছেলের ২১ বছর হতে হয়। এ বয়সের কম হলে বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ অনুযায়ী বাল্যবিবাহ অনুযায়ী শাস্তি পেতে হবে। তবে বিয়েটি অবৈধ হবে না। তাই আপনি যাকে ভালোবাসেন, তাঁর বয়স ২১ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। তা না হলে আইনি ঝামেলায় পড়তে পারেন।সন্তানের কাছে কীভাবে পাব ভরণপোষণআমি একজন বৃদ্ধ পিতা। আমার ছেলেকে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়িয়েছি। বর্তমানে সে চাকরি করে। আমার অজান্তে সে বিয়ে করেছে, যা আমার ইচ্ছার পরিপন্থী। সে আমার ভরণপোষণ দিতে চায় না। তাই আমি এখন একজন অসহায় নিঃস্ব পিতা। আমি তাকে আইনিভাবে দমন করতে চাই। আমি তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারি। দয়া করে জানালে উপকৃত হব। নাম প্রকাশে অনিচ্ছুক, যশোরপরামর্শ: আপনার ছেলে যেহেতু সাবালক ও কর্মক্ষম, তাই তাঁর পছন্দ অনুযায়ী বিয়ে করার স্বাধীনতা আছে। নৈতিকভাবে আপনার ছেলে অন্যায় করেছেন বলা যেতে পারে। এতে আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু আপনার ছেলে কোনো আইনবিরোধী কাজ করেনি। প্রত্যেক কর্মক্ষম ছেলের কাছ থেকে বৃদ্ধ ও অসহায় বাবা-মা ভরণপোষণ পাওয়ার অধিকারী মুসলিম আইন অনুযায়ী। সাধারণত আমাদের দেশের বিধিবদ্ধ আইন অনুযায়ী, বৃদ্ধ বাবা-মা তাঁর সন্তানদের কাছে ভরণপোষণ চাওয়ার সরাসরি কোনো বিধান নেই। তবে পারিবারিক আদালতে ভরণপোষণ-সংক্রান্ত প্রতিকার চাওয়ার সুযোগ আছে। আপনি পারিবারিক আদালতে ভরণপোষণ চেয়ে মামলা করতে পারেন।পরামর্শ দিয়েছেনকাজী জাহেদ ইকবালআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট