আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো আইনি সমস্যা ও প্রশ্ন থাকলে লিখুন। বিজ্ঞ আইনজীবীরা পরামর্শ দেবেন। ঠিকানা: আইন অধিকার, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ই-মেইল [email protected]রেকর্ড সংশোধনে কী করতে পারি?বিধিমোতাবেক আমাদের বাবার নামে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভৈরবপুর মৌজায় এসএ দাগ নম্বর-৮২৮-এ ০.৪০ শতাংশ খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়, যা ১৯৭৯ সালে সহকারী কমিশনার (ভূমি) ভৈরব সরকারের পক্ষ থেকে বাবা মাহাতাবউদ্দিনের নামে কবুলিয়াত ও রেজিস্ট্রি করে দেন। বাবা দীর্ঘকাল অসুস্থ থাকার পর ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। আমাদের আবেদনের ফলে বাবার ওয়ারিশ আমাদের মা ও ভাইবোনদের নামে সহকারী কমিশনার (ভূমি) ভৈরব নামজারি করে দেন। সেইমতে ওই জমির খাজনা দিয়ে আসছি। কিন্তু সর্বশেষ মাঠ জরিপে ০.৪০ শতাংশের স্থলে ১৮.৫৬ শতাংশ জায়গা রেকর্ডভুক্ত হয়েছে এবং বাবা মাহাতাবউদ্দিনের নামের সঙ্গে আমাদের চাচাদের নামও পর্চায় অন্তর্ভুক্ত হয়েছে। আইনের কোনো ব্যবস্থায় রেকর্ড থেকে চাচাদের নাম বাদ এবং ০.৪০ শতাংশ পুরো জায়গা আমাদের নামে রেকর্ডভুক্ত করতে পারি, সে বিষয় পরামর্শ দিলে উপকার হবে। রিক্তা বেগম, কিশোরগঞ্জ। পরামর্শ: আপনারা দাগ নম্বর সংশোধনের জন্য দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারেন। আপনি দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের জন্য ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন। জমা খারিজের কারণে মামলার ক্ষতি হবে?আমি একটি অগ্র ক্রয় মামলা করেছি। আমরা জমির দুই শরিকদার। আমি এক শরিকদার জমা খারিজ করেছি। অন্য অংশের শরিক আবার দুজন, তারা আবার নিজ নিজ নামে জমা খারিজ করেছে। উল্লেখ্য, চলতি রিভিশন জরিপে দুটি খতিয়ান হয়। এ অবস্থায় জমা খারিজের কারণে মামলার কোনো ক্ষতি হবে কি না এবং মামলায় আমি পরাজিত হব কি না। এ ব্যাপারে আমাকে আইনি পরামর্শ দিলে চিরকৃতজ্ঞ থাকব। মাহফুজ, চাঁদপুর।পরামর্শ: জমা খারিজ করার কারণে মামলার কোনো ক্ষতি হওয়ার কারণ দেখি না। মামলায় জয়-পরাজয়ের বিষয়টি আদালতে সাক্ষ্য-প্রমাণের ওপর নির্ভর করে। এতে আপনার নাম খারিজের বিষয়টি উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন হতে পারে।পরামর্শ দিয়েছেনকাজী জাহেদ ইকবালআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।