আইনি পরামর্শ
সমস্যা: মা জীবিত থাকতে একছেলের মৃত্যু হয়। মায়ের কবলাভুক্ত জায়গা-জমি মায়ের অবর্তমানে মৃত ছেলে ওয়ারিশ, না জীবিত ছেলে ওয়ারিশ? মা জীবিত অবস্থায় জায়গা-জমি নিজের নামে বিএস জরিপ না হয়ে ছেলের নামে হতে পারে। কিন্তু এক ছেলের নামে বিএস জরিপ হলে অন্য ছেলের কী করা প্রয়োজন। আইনে কি কোনো প্রতিকার পাওয়া যায়? হরিশ চন্দ্র সেনচট্টগ্রাম। পরামর্শ: হিন্দু আইন দায়ভাগ মত অনুযায়ী মায়ের সম্পদ তাঁর ছেলে এবং ছেলের ওয়ারিশরা। রেকর্ডে ভুল থাকলে সংশোধনীর জন্য দেওয়ানি আদালতে আশ্রয় নিতে হবে।সমস্যা: আমার ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য ঢাকার বনানীর একটি প্রতিষ্ঠানের কাছে এক লাখ টাকা জমা দিই। কিন্তু প্রতিষ্ঠানটি আমার ভাইকে বিদেশে পাঠাবে পাঠাবে বলেও পাঠায়নি। আমি অনেকবার আমার জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য বলি। দীর্ঘদিন পর ৩০ হাজার টাকা ফেরত দেয়, কিন্তু বাকি ৭০ হাজার টাকা আর ফেরত দিচ্ছে না। মাঝখানে আমাকে আশ্বাস দেওয়া হয়, পুরো টাকা ফেরতদেবে। এর কয়েক দিন পর আমাকে সত্তর হাজার টাকার একটা চেক দেয়। কিন্তু চেকটি নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক থেকে বলা হয়, এ হিসাব নম্বরে টাকা জমা নেই। পরবর্তী সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বারবার সময় নিয়েও টাকা ফেরত দিচ্ছে না। আমি এখন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কীভাবে অইনি পদক্ষেপ নিতে পারি?মো. শফিকুল ইসলামঢাকা পরামর্শ: প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আপনি ফৌজদারি অইনের আশ্রয় নিতে পারেন। আপনি প্রতারণার মামলা করতে পারেন। এ ছাড়া চেক ডিসঅনারের মামলাও করা যাবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অইনের ১৩৮ ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া যাবে। আইন অনুযায়ীচেক ডিসঅনারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে উকিল নোটিশ পাঠাতে হবে। নোটিশ পাঠানোর পর ৩০ দিনের সময় দিতে হবে। এর মধ্যে জবাব না এলে পরবর্তী ৩০ দিনের মধ্যে ফৌজদারি আদালতে মামলা করতে হবে। আইন অনুযায়ী প্রাপ্য টাকার তিন গুণ পর্যন্ত জরিমানার বিধান আছে।