আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শ দিয়েছেনকাজী জাহেদ ইকবালআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: আমরা তিন ভাই ও এক বোন। ছোট ভাই স্ত্রী ও এক কন্যা রেখে মারা গেছেন। এখন আমরা কি ছোট ভাইয়ের সম্পত্তি পাব? এরই মধ্যে মেজ ভাই ছোট ভাইয়ের সম্পত্তি কিনে নিয়েছেন। এই দলিলে আমার আর বোনের সাক্ষী হিসেবে স্বাক্ষর নিয়েছেন। এতে করে আমাদের প্রাপ্য স্বত্ব কি নষ্ট হয়ে গেছে? আমরা কী করে প্রাপ্য স্বত্ব প্রতিষ্ঠিত করতে পারি?সুলতান মিয়া, ঢাকা।উত্তর: আপনার ছোট ভাইয়ের সম্পত্তিতে তাঁর স্ত্রী, কন্যা ও আপনারা ভাইবোনেরা অংশ পাবেন। আপনার মেজ ভাই যে সম্পত্তি কিনেছেন, তা কীভাবে কিনলেন, সেটা উল্লেখ করেননি। এখানে আপনার ছোট ভাই জীবিত থাকা অবস্থায় কিনেছেন কি না, নাকি ছোট ভাইয়ের স্ত্রী ও কন্যার কাছ থেকে কিনেছেন, এটা দেখতে হবে। ছোট ভাইয়ের স্ত্রী ও কন্যা তাঁদের প্রাপ্য অংশ বাদে বিক্রি করতে পারেন না। যদি বিক্রি করে থাকেন, তাহলে আপনারা দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারেন। প্রশ্ন: এক ভাই ও চার বোন রেখে আমার মা মারা যান। আমার বাবা জীবিত আছেন। বাবা আরেকটি বিয়ে করেছেন। ওই পক্ষে দুই ভাই ও এক বোন আছে। প্রশ্ন হচ্ছে, আমার মায়ের সম্পত্তির ভাগ আমরা পাব কি না। আমার সৎভাইবোন আমার মায়ের সম্পত্তি পাবে কি?শাহানারা, কুমিল্লা।উত্তর: আপনার মায়ের সম্পত্তিতে আপনার বাবা কিছু অংশ পাবেন এবং বাকি অংশ আপনারা পাবেন। আপনার সৎমা ও সৎভাইবোনেরা আপনার মায়ের সম্পত্তির অংশ পাবেন না।প্রশ্ন: বাবা আমাদের তিন ভাইকে দানপত্রের মাধ্যমে সম্পত্তি লিখে দেন। আমি আমার অংশের নাম খারিজ করিয়েছি। কিন্তু আমার ভাইয়েরা আমাকে না জানিয়ে বণ্টননামা দলিল করে এবং আমার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করে। আমি এখন কী করতে পারি? শ্যামল কুমার সাহা, নরসিংদী।উত্তর: আপনার বাবার দানপত্র জালিয়াতি করলে আপনার ভাইদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করতে পারেন। আপনার বাবা জীবিত, না মৃত তা উল্লেখ করেননি। যদি জীবিত না থাকেন, তাহলে বাটোয়ারা মামলা করতে পারেন আদালতে। বাবা জীবিত থাকা অবস্থায় বণ্টননামা আপনার ভাইয়েরা করতে পারেন না। এর বিরুদ্ধে দেওয়ানি আদালতে প্রতিকার চাইতে পারেন।