আইনি ব্যবস্থা নেবেন হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজিত বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর জন্য নির্বাচনী বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনাল, হাইকোর্ট—যেখানেই যাওয়া প্রয়োজন হোক না কেন, তিনি যাবেন। আজ রোববার ভোলার লালমোহনে তাঁর নিজের বাসায় প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।হাফিজউদ্দিন নির্বাচন কমিশনের প্রতি এই নির্বাচনের নানা অনিয়ম তদন্ত করে দেখার আহ্বান জানান। তিনি বলেন, তা না হলে এটা হবে গণতন্ত্রের জন্য একটি বড় ধরনের হুমকি। তাঁর দাবি, ‘এখানে কোনো নির্বাচন হয়নি; গণতন্ত্রের কবর রচিত হয়েছে।’ প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের উদ্দেশে হাফিজউদ্দিন বলেন, ‘মাত্র একটা আসনে নির্বাচন হয়েছে। আপনারা তো একবার এসে দেখতে পারতেন। তাহলেই বুঝতে পারতেন নির্বাচনের নামে এখানে কী হয়েছে।’