আইনের প্রয়োগ থাকলে খাল বেদখলে যাবে না: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আইনের যথাযথ প্রয়োগ থাকলে দখলমুক্ত খালগুলো আর বেদখল হবে না। এ ক্ষেত্রে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি করতে হবে। আজ রোববার রাজধানীর রামচন্দ্রপুর খাল ও কল্যাণপুর খাল উদ্ধার অভিযান পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী জানান, ঢাকা মহানগরের জলাবদ্ধতা দূর, উদ্ধার, খনন ও রক্ষণাবেক্ষণের আওতায় চলতি অর্থবছরে আরও ১০টি খালের উচ্ছেদ সম্পন্ন করা হবে। নদীর সঙ্গে খালের ওতপ্রোতো সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, খালগুলো দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত বছর কাঁটাসুর খালের ৮০টি, কল্যাণপুর খালের ২০টি, কল্যাণপুর প্রধান খালের ৫০টি ও ধোলাইখালের অংশ বিশেষ অবৈধ দখলমুক্ত করা হয়েছে।