আইনের শাসন নিশ্চিত করতেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার অংশ হিসেবেই যুদ্ধাপরাধীদের বিচার-কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মন্ত্রী আজ রোববার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘অপরাধ করে পার পেয়ে যাওয়ার খারাপ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এ থেকে বের হয়ে আসতে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।’ এ কর্মশালায় অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ-দেশীয় প্রতিনিধি স্টেফান প্রিসনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইনমন্ত্রী বলেন, ‘যারা গণহত্যা, ধর্ষণসহ মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন করেছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। তাদের কোনো ক্ষমা নেই।’ তিনি এসব ঘৃণ্য অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হতে গণমাধ্যমসহ জনগণের প্রতি আহ্বান জানান। বাসস।