আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারকদের একসঙ্গে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বলেছেন, উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন ওতপ্রোতভাবে জড়িত। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবী ও বিচারকদের একসঙ্গে কাজ করতে হবে।আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।