আইনের শাসনবিরোধী সব কর্মকাণ্ডের বিচার হবে: বাণিজ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দেশে আইনের শাসনবিরোধী যেসব কর্মকাণ্ড হয়েছে, একে একে আইনি প্রক্রিয়ায় সব ঘটনার বিচার করা হবে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।ফারুক খান বলেন, সরকার তার নির্বাচনী অঙ্গীকার, জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্ন ও রায় বাস্তবায়ন করবে। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।