আইপিএল পুরস্কার প্রদান অনুষ্ঠানে শাহরুখ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দর্শকদের সামনে উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন বিখ্যাত বলিউড তারকা শাহরুখ খান। সঙ্গে থাকবেন ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র পরিচালক করন জোহর। ২৩ এপ্রিল মুম্বাইয়ের গ্র্যান্ড হিয়াটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তাঁরা।এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের বিনোদনজগতের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকবেন। ক্রিকেটজগতের ‘অস্কার’ প্রদান অনুষ্ঠানে সেদিন ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও হূত্বিক রোশন, অস্কার জয়ী তারকা এ আর রহমানসহ বিনোদনজগতের তারকাদের সঙ্গে ক্রিকেট তারকাদের মিলন মেলা ঘটবে।মোট ২২টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে সেরা স্টেডিয়াম এবং সেরা ধারাভাষ্যকারও রয়েছে। আগামী মে মাসে কালারস চ্যানেল এ অনুষ্ঠানটি সম্প্রচার করবে।কালারস চ্যানেলের অনুষ্ঠানপ্রধান অশ্বিনী ইয়ার্দি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এ বছরের আইপিএলের এ অনুষ্ঠানে অনেক চমত্কার বিস্ময় রয়েছে।’