আইপিএলকে দোষী না করতে অনুরোধ ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতকে ফেভারিট হিসেবে দেখা হচ্ছিল। তার কারণ ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটারদের নজরকাড়া ব্যাটিং। এখন সেই আইপিএলই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ধোনিদের। ওয়েস্ট ইন্ডিজে চলতি বিশ্বকাপে ভারতের বাজে পারফরম্যান্সের জন্য দায়ী করা হচ্ছে আইপিএলকে! তবে নিজেদের খারাপ পারফরম্যান্সের জন্য আইপিএলের কাঁধে দোষ না চাপাতে অনুরোধ করেছেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাত্কারে ধোনি বলেন, ‘আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটের ধরনে অনেক পার্থক্য রয়েছে। আমরা হারছি, এটাই সত্যি। আমাদের হারের সঙ্গে আইপিএলকে টেনে আনা উচিত হবে না। অনেকেই বলছেন, আমরা আইপিএলে অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছি। কিন্তু এসব কিছু নয়। বাস্তবতা হলো, আমাদের আরও ভালো খেলতে হবে।’আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য তুলে ধরে ধোনি বলেন, ‘আইপিএলে চার জন বিদেশি ক্রিকেটার থাকে। সব সময় ভালো বোলিং অ্যাটাক রাখা সম্ভব হয় না। বেশির ভাগ দলে কেবল একজন খুব ভালো বোলার থাকে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে তিনজন ভালো বোলার রাখতে হয়। ফলে ব্যাটিং তুলনামূলক দুর্বল হয়।’ক্রিকেটারদের প্রস্তুতি যথার্থ ছিল দাবি করে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমাদের প্রস্তুতিতে ঘাটতি নেই। আমাদের বিরুদ্ধে অভিযোগ, শর্ট বল মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের ব্যাটসম্যানদের ছিল না। কিন্তু আমি বলছি, আমরা শর্ট বল খেলার প্রস্তুতি নিয়েছিলাম, তবে মাঠে তার প্রয়োগ ঘটাতে পারিনি।