আইপিএলে আজ দিল্লি চেন্নাইয়ের, ডেকান পাঞ্জাবের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১১তম ম্যাচে আজ শুক্রবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। আজ বিকেল সাড়ে চারটায় ম্যাচটি হবে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। এর আগে দিল্লি ডেয়ারডেভিলস তিন ম্যাচের দুটিতেই জয়লাভ করে। কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়েলসের সঙ্গে হেরে গেলেও মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে দিল্লি। চেন্নাই সুপার কিংস দুটি ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জিতলেও হেরেছে ডেকানের কাছে। আজকের দ্বিতীয় ম্যাচটি রাত সাড়ে আটটায় শুরু হবে ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। এটি এ আসরের দ্বাদশ ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কটকের বরবটি স্টেডিয়ামে। ডেকান দুটি ম্যাচ খেলে একটি জিতলেও পাঞ্জাব দুটি ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি। দুটি ম্যাচই সেট ম্যাক্স ও সুপার স্পোর্টস দুই সরাসরি সম্প্রচার করবে।