আইপিএলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। এবার গত বুধবার মোহালির সেই ম্যাচে উত্তেজিত আচরণের জন্য শাস্তির মুখোমুখিও হতে পারেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। গতকাল বৃহস্পতিবার প্রীতির আচরণ নিয়ে ম্যাচ রেফারি রোশান মাহানামাকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছে আইপিএল প্রধান রাজীব শুক্লা।কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচের ১৪তম ওভারে শন মার্শের বিতর্কিত আউটটির পর খুবই উত্তেজিত আচরণ করেছিলেন প্রীতি জিনতা। এখন বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানার জন্য সেই ম্যাচের ম্যাচ রেফারি রোশান মাহানামার কাছে একটি প্রতিবেদন তলব করেছেন আইপিএল প্রধান রাজীব শুক্লা। গতকাল তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি পুরো বিষয়টি জানানোর জন্য ম্যাচ রেফারিকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছি। এ বিষয়ে প্রীতি জিনতার বক্তব্যও শোনা হবে।’প্রীতি জিনতা যখন উত্তেজিতভাবে আইপিএলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন, তখন পরিস্থিতি শান্ত করার জন্য কিংস ইলেভেনের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হন। পিটিআই।