আইফেল টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের আইফেল টাওয়ারের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ডেইলি মেইল অনলাইনের এক খবরে প্রকাশিত হয়েছে, আপাতত টাওয়ারের ওই এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে।প্যারিসের দমকল বাহিনীর মুখপাত্র ফ্রেডেরিক গ্রোসজেন বলেন, ওই ব্যক্তি এক হাজার ৬৩ ফুট উচ্চতার আইফেল টাওয়ারের প্রায় এক হাজার ফুট ওপরে ওঠেন। এ সময় দমকল কর্মীরা তাঁকে নিচে নেমে আসতে বললে তিনি সেখান থেকে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্যারিস পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের আত্মহত্যার ঘটনা খুবই সাধারণ। কিন্তু শুধু আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের একদম ওপরে উঠে লাফ দেওয়ার ঘটনাটি বিরল।