আইবিবির কোর্স ও নতুন পাঠ্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পেশাজীবীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান ও পরীক্ষা গ্রহণের কাজ করে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)। ১৯৭৩ সালে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান দেশের ৪৯টি ব্যাংকসহ অন্য যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের পেশাজীবীদের ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি দিয়ে থাকে।যুগের সঙ্গে তাল মিলিয়ে দু-একবার এর পাঠ্যক্রম বা সিলেবাস যুগোপযোগী করা হলেও ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিলেবাসের কোনো পরিবর্তন আনা হয়নি, জানালেন আইবিবির মহাসচিব মুজিবুর রহমান খান। তিনি আরও জানান, বিশ্বের অন্যান্য দেশের প্রতিষ্ঠানের সিলেবাস ও কোর্সের সঙ্গে সামঞ্জস্য রাখতে আইবিবি তার সিলেবাস ও কোর্স সময়োপযোগী করতে উদ্যোগ নেয়। এ লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি দীর্ঘদিন বিভিন্ন দেশের কোর্স পর্যালোচনা করে নতুন সিলেবাস ও কোর্স প্রণয়নের সিদ্ধান্ত নেয়। নতুন এই সিলেবাস কার্যকর হবে ২০১০ সালের মে শিক্ষাবর্ষ (শীতকালীন) থেকে। নতুন পাঠ্যক্রমে যা আছেপ্রথম পর্ব—নতুন সিলেবাস অনুযায়ী, প্রার্থীকে প্রথম পর্বে ছয়টি আবশ্যিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। বিষয়গুলো হচ্ছে—মৌলিক অর্থনীতি ও বাংলাদেশ অর্থনীতি, ব্যবসায় যোগাযোগ, সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় আইন ও প্রয়োগ, আর্থিক সেবার হিসাববিজ্ঞান ও আর্থিক সেবার বিপণন। দ্বিতীয় পর্ব—দ্বিতীয় পর্বে প্রার্থীকে পাঁচটি আবশ্যিক বিষয় ও ছয়টি ঐচ্ছিক বিষয় থেকে একটি বিষয় নিতে হবে। আবশ্যিক বিষয়গুলো হলো—আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, ঋণ পরিচালনা ও ঝুঁকিব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিময়, আর্থিক সেবায় তথ্যপ্রযুক্তি এবং হিসাবব্যবস্থাপনা। আর নতুন সিলেবাসের ঐচ্ছিক কোর্সে থাকছে, কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রানীতি, কৃষি ও ক্ষুদ্রঋণ, এসএমই এবং গ্রাহক ব্যাংকিং, ইসলামী ব্যাংকিংসহ আর দুটি কোর্স। আইবিবি মহাসচিব জানান, নতুন সিলেবাস কোর্স পরিচালনায় ডিগ্রিধারীরা তাদের প্রতিষ্ঠানে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। পরীক্ষাপদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনার প্রক্রিয়া চলছে, যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে বলে জানান মুজিবুর রহমান খান।সাইদ আরমান