আইভরি কোস্টে গণহত্যার আশঙ্কা করছেন জাতিসংঘের দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের বর্তমান রাজনৈতিক অস্থিরতার ফলে দেশটিতে গণহত্যা শুরু হওয়ার আশঙ্কা করছেন জাতিসংঘের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াওসুফু বামবা। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা ব্যক্ত করেন।ইয়াওসুফু বামবা বলেন, ‘আলাসেন ওয়েতাহা একটি স্বাধীন, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমার মতে, কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে গেছে। এখন বাগবো কখন এবং কী প্রক্রিয়ায় ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, তা নিয়ে কথা বলতে হবে।’ আইভরি কোস্টে এ পর্যন্ত ১৭২ জনের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা নিহত হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে চেয়েছিল, দেশে গণতন্ত্র চেয়েছিল, তাই তাদের প্রাণ দিতে হয়েছে। এ মৃত্যু অবশ্যই অগ্রহণযোগ্য।’ইয়াওসুফু চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আইভরি কোস্টে মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেন। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রকে আইভরি কোস্ট পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে অবহিত করবেন বলে জানান। তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, আইভরি কোস্টে মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে জাতিসংঘ বিশ্বাসযোগ্য ভূমিকা রাখবে।’ বিবিসি।