আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিসেনা বৃদ্ধির পরিকল্পনা
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী আইভরি কোস্টে তাদের সদস্যসংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। তারা নিরাপত্তা পরিষদের কাছে অচিরেই আরও এক থেকে দুই হাজার সদস্য পাঠানোর অনুরোধ জানাবে। দেশটিতে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা এবং বিরোধীদলীয় নেতা অ্যালাসেনে উয়াতারাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য এই অতিরিক্ত শান্তিসেনার প্রয়োজন হবে বলে দেশটিতে অবস্থানরত শান্তি মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিবাহিনীর প্রধান বলেছেন, তিনি আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই সেনাদের পাওয়া যাবে। দেশটিতে অবস্থানরত জাতিসংঘ শান্তিসেনারা বিরোধীদলীয় নেতা অ্যালাসেনে উয়াতারাকে আবিদজানের একটি হোটেলে নিরাপত্তা দিচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায় তাঁকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লঅন্ত বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এ নিয়ে গত কয়েক মাস ধরে দেশটিতে চরম রাজনৈতিক সংকট বিরাজ করছে। অ্যালান লিঅন্ত বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই নিরাপত্তা পরিষদের কাছে আরও সেনা চেয়ে অনুরোধ পাঠানো হবে। অ্যালাসেনে উয়াতারাকে নিরাপত্তা দিতে এটা দরকার। তিনি আরও বলেন, বাগাবো নিয়ন্ত্রিত গণমাধ্যমে তাদের সম্পর্কে মিথ্যা প্রতিবেদন প্রচার করায়, জাতিসংঘ সেনারা সেখানে বৈরিতার শিকার হতে হচ্ছে। দেশটিতে এখন জাতিসংঘের ১০ হাজার শান্তিসেনা অবস্থান করছে। বিবিসি, আল-জাজিরা।