আইভরি কোস্টের নববর্ষ উৎসবে পদদলিত হয়ে নিহত ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে নববর্ষ উদযাপনের এক অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৬০ জন মারা গেছে। উদ্ধারকর্মীরা বিবিসিকে বলেন, ওই দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে।আজ মঙ্গলবার সকালে শহরের একটি স্টেডিয়ামের পাশে আতশবাজি প্রজ্বালন ও সংগীতানুষ্ঠান চলার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ত্রাণ কর্মকর্তা ও একটি বেতারকেন্দ্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ঘটনাস্থলে গতকাল সোমবার রাত থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছিল।ঠিক কীভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে নিহত লোকজনের মধ্যে অনেক শিশু রয়েছে বলে বিবিসি জানিয়েছে।নিকটাত্মীয়দের খোঁজে লোকজন ঘটনাস্থলের দিকে ছুটছেন। নয় বছর বয়সী এক শিশুর মা বলেন, ‘আমি অনেকগুলো মৃতদেহ দেখলাম। কিন্তু, আমার ছেলেকে খুঁজে পেলাম না।’