আইভী রহমানের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ শুক্রবার বনানী কবরস্থানে তাঁর স্ত্রী আইভী রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের কবর জিয়ারত করেন। আইভী রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন।পরে তিনি চার জাতীয় নেতার কবরও জিয়ারত করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। —ইউএনবি