আইভীর বাড়িতে খুশির জোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের দেওভোগে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভীর বাড়িতে খুশি আর আনন্দের জোয়ারে ভাসছে শত শত মানুষ। এক একটি কেন্দ্র থেকে ফল প্রকাশ হচ্ছে, আর সে খবরে জনতার উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁর বাড়িতে সমর্থকেরা এসে জড়ো হচ্ছেন।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনা চলছে। সর্বশেষ খবরে সেলিনা হায়াত্ আইভী বিপুল ব্যবধানে এগিয়ে ছিলেন শামীম ওসমানের চেয়ে। এ সময় মাইকে আইভীর সমর্থকদের উদ্দেশে বলা হয়, জিয়া হল গেটে যেন তারা উপস্থিত থাকে। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।