আসল নায়ক অবশ্যই কেভিন ও’ব্রায়েন। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করে ইংল্যান্ডকে হারিয়েছেন। আইরিশ এই রূপকথার নেপথ্য নায়কও আছেন একজন। তিনি সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটকিপার রড মার্শ। বর্তমানে দুবাইয়ে আইসিসির গ্লোবাল একাডেমির কোচিং পরিচালক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার এই সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড দলকে নিয়ে টানা ১৮ মাস কাজ করেছেন। উপমহাদেশে বিশ্বকাপ বলে পাকিস্তান থেকে দুবাইয়ে মাটি নিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ উইকেট। সেখানেই অনুশীলন করে ও’ব্রায়েনরা সমৃদ্ধ হয়েছেন।ক্রিকেট-বিশ্বে আয়ারল্যান্ড দলের নতুন কীর্তি দেখে রড মার্শ অন্তত অবাক হননি, ‘দলটি সব সময়ই প্রস্তুত থাকে। কাউন্টিতে খেলার অভিজ্ঞ খেলোয়াড় আছে এই দলে। এ পর্যন্ত ভালোই করেছে তারা।’মার্শের কাছে আইরিশ দলটির যে দিকটি ভালো লেগেছে তা হলো, নিজেদের সামর্থ্যের ওপর অগাধ আস্থা, ‘তাদের (আয়ারল্যান্ড) বিশ্বাস, কেবল প্রতিদ্বন্দ্বিতা করতেই আসেনি, বিশ্বকাপই জেতারই সামর্থ্য আছে তাদের। বিষয়টি দারুণ।’আয়ারল্যান্ড শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে আইসিসির সহযোগী দেশগুলোকে বিশ্বকাপে রাখার যৌক্তিকতা প্রমাণ করেছে বলে মনে করছেন মার্শ, ‘সহযোগী দেশগুলোকে বাদ দিলে সেটি হবে সত্যিকারের একটা ব্যঙ্গ। ক্রিকেটের জন্য খারাপ তো হবেই।’ সহযোগী দেশগুলোতেও ভালো ক্রিকেটার আছে বলে তিনি মনে করেন, ‘আইসিসির সহযোগী দেশগুলোতেও কিছু ভালো ক্রিকেটার আছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের ওপর অবস্থান করছে আয়ারল্যান্ড। তাই শুধু টেস্ট খেলুড়ে দলগুলোকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করলে সেটা হবে বড় অন্যায়।’ ওয়েবসাইট।