আইসিইউর বাইরে সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে চিকিৎসারত ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে বাইরে নেওয়া হয়েছে। গতকাল শনিবার কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদি এ কথা জানান। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা আইসিইউতে রাখা হয়। এর পরই আইসিইউ থেকে তাঁকে বাইরে নেওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় শুভকামনা জানানোর জন্য সবার প্রতি সোনিয়ার পক্ষ থেকে তাঁর পরিবার কৃতজ্ঞতা জানিয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।গত বৃহস্পতিবার সোনিয়া গান্ধী চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্র যান। পরের দিন শুক্রবার কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদি জানান, সোনিয়ার চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে।তবে কী কারণে সোনিয়ার অস্ত্রোপচার করা হলো, তা জানানো হয়নি। এ নিয়ে ভারতে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।