আইসিডিডিআরবিতে দুই দিনে ভর্তি হয়েছে ৭২৪ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ৭২৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। গতকাল শুক্রবার এ সংখ্যা ছিল ৬৫০।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় প্রথম আলোকে বলেন, রাজধানীর মিরপুর, খিলগাঁও, বাসাবো থেকে অধিকসংখ্যক রোগী হাসপাতালে আসছে। ভর্তি হওয়া রোগীদের একটা বড় অংশ তীব্র ডায়রিয়ায় ভুগছে। তীব্র ডায়রিয়ায় শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়। এ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন খাওয়াতে হবে। এর পরও রোগীর পরিস্থিতির পরিবর্তন না হলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন তিনি।