আইসিডিডিআরবির নির্বাহী পরিচালকের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিসিডিআরবি) নির্বাহী পরিচালক আলেজান্দ্রো ক্রাভিওতো আগামী ১ জুলাই থেকে স্বপদে থাকছেন না। তাঁর উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধ্যাপক আব্বাস ভূঁইয়া ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন।নির্বাহী পরিচালকের পদত্যাগের কারণ সম্পর্কে আইসিডিডিআরবি বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো ধরনের মন্তব্য করতে চাননি। আজ সোমবার আইসিসিডিআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রের পরবর্তী নির্বাহী পরিচালক মনোনীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে নতুন নির্বাহী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, বাংলাদেশে আইসিডিডিআরবি বছরে এক লাখ ৬০ হাজারের বেশি ডায়রিয়া রোগীকে চিকিত্সা দিয়ে থাকে।