আইসিবির নতুন চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে এস এম মাহফুজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক। গত ৮ আগস্ট রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আদেশক্রমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। তিনি তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার আইসিবিতে নিয়োগসংক্রান্ত পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।