আইসিবির লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিবির পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ নগদ এবং ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ অক্টোবর বেলা ১১টায় ঢাকার পুরানা পল্টনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৮ সেপ্টেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ১৫৪.২১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১০৩১.৬২ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৫৬.৪২ টাকা।