আইসিবির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারের দাম প্রতিটির অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হয়েছে। এ সংক্রান্ত আইনের খসড়ার নীতিগত অনুমোদেন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়।এ ছাড়া বৈঠকে নবম জাতীয় সংসদের ২০১৩ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, এর খসড়াও অনুমোদন করা হয়েছে। গত ১১ থেকে ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ ও চীন সফর সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা জানান।