আওয়ামী লীগ যা বলে, তা-ই করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ যা বলে, তা-ই করে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনও বর্তমান সরকারের অধীনেই হবে। ওই নির্বাচনে হেরে গেলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।’আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশনে স্বাধীনতা স্কয়ার চত্বরে সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় নাসিমকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।আওয়ামী লীগের নেতা নাসিম বলেন, বিষধর সাপরূপী জামায়াতকে সঙ্গে নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই তিনি আওয়ামী লীগকে বিশ্বাস করেন না, তিনি শুধু জামায়াতকে বিশ্বাস করেন। রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, সিরাজগঞ্জবাসীর দাবি পূরণে ছয় মাসের মধ্যে ঢাকা-সিরাজগঞ্জ আন্তনগর ট্রেন চালু করা হবে। একই সঙ্গে সিরাজগঞ্জ বাজার স্টেশনসহ সব স্টেশনের আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাংসদ তানভীর শাকিল, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী প্রমুখ।