আওয়ামী লীগের দুইপক্ষের সভা কেন্দ্র করে বাগমারায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার মচমলি উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষের আলোচনা সভা ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় স্থানীয় প্রশাসন আজ বুধবার সেখানে ১৪৪ ধারা জারি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলা আওয়ামী লীগ এবং সুভাডাঙ্গা ইউপি আওয়ামী লীগ মচমলি উচ্চবিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই একই সময়ে সভা আহ্বান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতেই স্থানীয় প্রশাসন এই পদক্ষেপ নেয়। রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা জানান, জেলহত্যা দিবস উপলক্ষে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ সভা আহ্বান করায় সম্ভাব্য সংঘাত এড়াতে মচমলি উচ্চবিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আজ দুপুর দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।বাঘমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান চৌধুরী জানান, তাঁরা কয়েক দিন ধরেই আলোচনা সভার জন্য প্রচার চালিয়ে আসছেন এবং প্রশাসনও সভা করার অনুমতি দিয়েছে। আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্যই আজ সকালে হঠাত্ করে বিএনপি-জামাত চক্র ওই স্থানে সভা আহ্বান করে।এদিকে সুভাডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি আলী হাসান জানান, তারা গত ৩১ অক্টোবর ওই স্থানে সভা করার জন্য অনুমতি নিয়েছেন।