আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ২১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। জাতীয় সংসদে সংসদীয় দলের সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক বসবে। জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ জানান, সভায় সংসদ নেতা শেখ হাসিনা সভাপতিত্ব করবেন । বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ওই দিন রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাষ্ট্রপতি নির্বাচন ২৯ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিইসির দপ্তরে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র যাচাই হবে ২২ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত। এরপর ২৯ এপ্রিল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাতীয় সংসদে সাংসদেরা ভোট দেবেন।তফসিল ঘোষণা অনুষ্ঠানে কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, একাধিক প্রার্থী না থাকলে ২৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন একমাত্র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর কারণে পদটি বর্তমানে শূন্য রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে।