আওলাকির মৃত্যু আল-কায়েদার জন্য বড় ধাক্কা: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আল-কায়েদার ইয়েমেন শাখার মার্কিন বংশোদ্ভূত নেতা আনোয়ার আল আওলাকির মৃত্যুকে সংগঠনটির জন্য বিরাট এক আঘাত হিসেবে অভিহিত করেছেন। গতকাল শুক্রবার তিনি এই মন্তব্য করেন।আনোয়ার আল-আওলাকি বিমান হামলায় নিহত হয়েছেন বলে গতকাল শুক্রবার ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী আনোয়ার আল-আওলাকি কয়েকজন সঙ্গীসহ নিহত হয়েছেন।’প্রেসিডেন্ট ওবামা আওলাকির মৃত্যুকে আল-কায়েদার বিরুদ্ধে তাঁদের যুদ্ধের এক ‘তাত্পর্যপূর্ণ অর্জন’ হিসেবেও অভিহিত করেছেন। ওবামা উল্লেখ করেন, নিরপরাধ আমেরিকানদের হত্যার পরিকল্পনা ও নির্দেশনার কাজে নেতৃত্ব দিতেন আওলাকি। তিনি অনেক ইয়েমেনি নাগরিকদেরও হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ওবামা বলেন, ‘এ ঘটনা এটাই প্রমাণ করে যে আল-কায়েদা বিশ্বের কোথাও নিরাপদ স্বর্গ গড়তে পারবে না। ’ ওয়াশিংটনের অভিযোগ, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রগামী বিমানে বোমা হামলার ব্যর্থ চেষ্টা করে আওলাকির নেতৃত্বাধীন আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলা। মার্কিন কর্তৃপক্ষ তাঁকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে। তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দিন তেমন আগ্রহ দেখায়নি ইয়েমেন। বিবিসি অনলাইন।