আওয়ামী আইনজীবী পরিষদের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী আইনজীবী পরিষদের পুনর্মিলনী ও সাধারণ সভা ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বগুড়া আইনজীবী সমিতির গহর আলী ভবনের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট রেজাউল করিম, সন্তোষ কুমার দাস, অ্যাডভোকেট আল মাহমুদ, ব্যারিস্টার জাকির হোসেন ভুঁইয়া, এ এইচ এম গোলাম রব্বানী খান, সিরাজুল মাহবুব, মন্তেজার রহমান, খোদা বক্স তালুকদার, বিনয় কুমার দাস, গোলাম ফারুক, জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেশ মুখার্জি।