আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ৯ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামী ৯ অক্টোবর শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাটি দলের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।সংগঠনের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। —বাসস