আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু: আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু আসলে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। গণতন্ত্রের পথকে রুদ্ধ করছে তারা। বিরোধী দলকে তারা কাজ করতে দিচ্ছে না।’জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ শনিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে আয়োজিত সমাবেশে এ টি এম আজহার এ কথা বলেন। জামায়াতের নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আজহার বলেন, ‘সরকার নিজেই দেশকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা গণতন্ত্রের পক্ষে থাকেন, জনগণের সমস্যা সমাধান করুন, আইনশৃঙ্খলা রক্ষা করুন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যান, তাহলে আন্দোলনের দরকার হবে না।’ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য রেদওয়ানউল্লাহ্ শাহেদী প্রমুখ বক্তব্য দেন।প্রসঙ্গত, মুজিবুর রহমানসহ জামায়াতের ২০ জন নেতা-কর্মীকে পুলিশ গত বৃহস্পতিবার মিরপুর থেকে গ্রেপ্তার করে।