আওয়ামী লীগ মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ৯০ শতাংশ মুসলমানের এই দেশের ইসলামী মূল্যবোধ ও মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এই অভিযোগ করে বলেছেন, ইসলামকে ধ্বংস করতেই দলটি ধর্মহীন শিক্ষানীতি চালু, ফতোয়া নিষিদ্ধ করা, পর্দাকে ঐচ্ছিক বিষয়ে পরিণত করা এবং নারীনীতিতে কোরআনবিরোধী ধারা সংযোজন করার চক্রান্ত করছে। একইভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামায়াতের নেতাদের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।আজ বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এটি এম আজহার এসব কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, মানবতাবিরোধী যে আইনের মাধ্যমে জামায়াতের নেতাদের বিচারের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা কালো আইন। এ আইনে বিচার হলে মানবাধিকার ভূলুণ্ঠিত হবে। তাই জনগণের সমস্যার সমাধান, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নিজামীসহ সবার মুক্তির দাবিতে সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।আজহারুল ইসলাম বলেন, দেশে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, তাই আন্দোলন করতে হবে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৩ এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ২৭ এপ্রিল শেয়ারবাজার কেলেঙ্কারির প্রতিবাদে, ৭ মে নারীনীতির কোরআন-সুন্নাহবিরোধী ধারা বাতিল ও ধর্মহীন শিক্ষানীতি বাতিলসহ সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং ১৮ মে নিজামীসহ গ্রেপ্তার হওয়া সব নেতার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, ঢাকার আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।